ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা গ্যারেজের মালিকের মরদেহ উদ্ধার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৮৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো.বিল্লাল মিয়া (৬০) নামে এক অটোরিকশা গ্যারেজের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, গতকাল রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা নাগাদ অনেকেই তাকে দেখেছেন। সকালে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা গ্যারেজের মালিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪