ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর প্রয়াণ দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৩২৮ বার পড়া হয়েছে

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর প্রয়াণ দিবস পালন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতাস পাড়ের বরেণ্য শিক্ষাবিদ, কবি,সুরকার,গীতিকার, নাট্যকার ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর ১৮ তম প্রয়াণ দিবস বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের মিলনায়তনে গতকাল বুধবার পালন করা হয়েছে। এউপলক্ষে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ ।অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিটিভি ও দৈনিক ‌ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু এবং অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর কন্যা শিরিন আক্তার কংকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন, ইতিহাস বিভাগের প্রধান মির্জা গালিব রুমি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো রমজান আলী,সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি সহ বিভিন্ন সুধীজন।
স্বাগত বক্তব্য প্রদান করেন এস আর এম ওসমান গনি সজীব সংগঠক,বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা। উপস্থাপনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ফারজানা তাসমিন। স্যারের সৃষ্টি থেকে একক আবৃত্তি ও গান পরিবেশন করেন ওসমান গনি সজীব, শেখর চন্দ্র চৌধুরী, ইতি ঘোষ মনিষা,জান্নাতুল মাওয়া দোলন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর প্রয়াণ দিবস পালন

আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩