ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতিসহ নানান দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৬৪১ বার পড়া হয়েছে

বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতিসহ নানান দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকটি ট্রেনের যাত্রাবিরতিসহ নানান দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি গুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিতা এক্সপ্রেস, চট্রগ্রাম এবং ঢাকা মেইল ট্রেন গুলো কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা, পর্যটক এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রাবিরতি, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা সেমি ননস্টুপিজ একটি ট্রেন, ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলোতে আরও দুটি করে বগি বরাদ্ধ দেওয়া এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আধুনিকায়ন করা। ব্রাহ্মণবাড়িয়া সর্বস্থরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন ট্রেনে করে সারাদেশের বিভিন্নস্থানে যাতায়াত করে। তবে সে তুলনায় ট্রেনের সংখ্যা কম, আসনসহ টিকিটও কম। দেশের পূর্বাঞ্চলের মধ্যে চট্রগ্রামের পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব পেয়ে থাকে। এই স্টেশনটি আধুনিকায়ন করা জরুরি। ব্রাহ্মণবাড়িয়ায় উল্লেখিত ট্রেন গুলো যাত্রাবিরতি দিতে হবে এবং অন্যান্য দাবি গুলো মেনে নিতে সরকারের কাছে তারা আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন, আরিফ বিল্লাহ আজিজি, সাবের হোসেন, আতিক আহমেদ রনি, রবিন, যুবরাজ, সাহিল, ওয়ালি উল্লাহ, সাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা উল্লেখিত দাবি দ্রæত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতিসহ নানান দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫