ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত বেগম জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ আওয়ামী লীগ আসন ও টাকার অফার করেছিল, আপোষ করিনি: নবীনগরে নুরুল হক নূর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ হেলালের পরিবারের পাশে ‘ভাব বৈঠকী’ মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত কনিকাড়া ‌উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আহসানুজ্জামান গেন্দু চৌধুরীর ‌ইন্তেকাল

বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে ২০৪১ এর আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব: হানিফ মুন্সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৩৮৪ বার পড়া হয়েছে

বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও দেয়ালিকা প্রদর্শনী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস এন্ড ডেভেলপমেন্ট (এসসাড) এর আয়োজন এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে আজ ১৯ জুলাই বুধবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২ টি এবং আশুগঞ্জ উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা নিয়ে মোট ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয়ে আনঃ স্কুল বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও দেয়ালিকা প্রদর্শনী হয়। মেলায় প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সী বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতিত্ব করেন কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন এসসাড সভাপতি আবুল বাসার মোল্লা।

মেলায় প্রধান অতিথি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই এখন সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করছে। তাদের এই কাজের মাধ্যমে এসসাডের মতো এনজিও গুলোর সহযোগিতায় ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিজ্ঞান শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি। একটি দেশের উন্নয়ন বিজ্ঞান ছাড়া কল্পনা করা যায় না। তোমাদের সবাইকেই বিজ্ঞান শিক্ষাকে ধারন করতে হবে। এসসাডের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন বলেন, তোমরা বিজ্ঞান শিক্ষার সাথে যেভাবে এগিয়ে যাচ্ছো, এভাবেই এগিয়ে যাও। আরও ভালো কিছু করবে তোমরা এমন প্রত্যাশা করছি।

উল্লেখ্য দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে প্রান্তিক পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করানোর জন্য ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ টি বিজ্ঞান ক্লাব গঠন করেছে এর মাধ্যমে নিয়মিত বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান বিষয়ক দেওয়ালিকা প্রকাশ করা হয়। নিয়মিত মাসিক বিজ্ঞান চিন্তা ম্যাগাজিন নিয়ে পাঠচক্রের আয়োজন করে। এতে বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে উঠবে যাঁরা আগামীর বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। এসময় মেলায় অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ, দেয়ালিকা উপস্থাপন এবং বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনে শিক্ষার্থীদেরকে পুরষ্কিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে ২০৪১ এর আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব: হানিফ মুন্সি

আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩