ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

বিজয়নগরে প্রবাস ফেরত এক তরুণীর মৃতদেহ উদ্ধার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১১:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাস ফেরত কোহিনূর বেগম (২২) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি লিচু বাগানে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কোহিনুর উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের শামসুল আলমের মেয়ে। জানা যায়, কোহিনুর বেগম গত প্রায় ১ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কোহিনুর কুমিল্লায় গিয়ে ফিংঙ্গার প্রিন্ট দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন দুপুরে স্থানীয়রা লিচু বাগানে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ এবং ধর্ষণের আলামত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে প্রবাস ফেরত এক তরুণীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫