ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

পেশাগত অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

পেশাগত অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত অধিকার আদায়ে নিরলস ও স্বার্থহীনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির পরিচিত সভা উপলক্ষে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সাংবাদিকদের প্রতি যেন সাধারন মানুষের আস্থা ঠিক থাকে সে বিষয়ে সবাই একসঙ্গে কাজ করার কথাও বলা হয়।

পরিচিতি সভায় নব-নির্বাচিত সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথা ব্যক্ত করেন। পাশাপাশি আগামী তিন বছর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তারা।

পরিচিতি সভার সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মাহবুব খান বাবুল জাানান, সাতটি পদের মধ্যে দুইটিতে একাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়। তবে পরে একজন করে ফরম রেখে বাকিরা প্রত্যাহার করে নেন। যে কারণে সাত পদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করেন তিনি। নির্বাচিতরা হলেন,সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, অর্থ সম্পাদক খাইরুল কবির,কার্যকরী সদস্য এম এ আউয়াল ও সামিউল আহমেদ।

পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।সহকারী কমিশনার শাহজাহান সাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাহিত্য একাডেমির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য কবি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: মোশাররফ হোসেন বেলাল।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিকুর রহমান, আশেক এমরান, সঞ্জয় সাহা,জুটন বনিক,জিয়াদুল হক।

বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন গঠিত হওয়ার পর থেকে সাংবাদিকদের দাবি আদায়ে কাজ করে যাচ্ছে। নতুন এ কমিটির মাধ্যমে কাজের গতি আরো বাড়বে বলে আমরা আশা করি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেশাগত অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির

আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫