ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদী, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং নদী-প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নোঙর বাংলাদেশের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, “নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “নোঙর বাংলাদেশ যেভাবে নদী ও পরিবেশ রক্ষায় কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এ সময় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক), সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন (শিক্ষক), উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, এম. এ. মোমেন (শিক্ষক) ও ফরহাদ সরকারসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার (ইস্টার্ন মিডিয়া), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল (মাছরাঙা টেলিভিশন), শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সোহেল-(সিঙ্গার), সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী (মঞ্জু) উপস্থিত ছিলেন।

নির্বাহী সদস্যদের মধ্যে রাশেদ কবির আকন্দ, মো. আনিছুর রহমান, মো. আলম রানা, এইচ. এম. শাহিন আহমেদ, ফেরদৌসি আক্তার, মো. নিশাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মোহাম্মদ রেজাউল হক, ফয়সাল, সাইফুল ইসলাম, রুনা আক্তার, মো. আরিফুল হক জুয়েল, খাদেমুল ইসলাম জীবন ও রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা কর্মসূচি, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের

আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬