ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি

নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির।

মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ডাক্তার মোঃ মনির হোসেন, লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ ইদ্রিস, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহার, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির সভাপতি আতিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন আহমেদ, সাবেক সদস্য মোখলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য মনির খন্দকার, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন সহ আরো অনেকে। বক্তারা বলেন, প্রান্তিক জনগনের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতও এমন ধরনের চক্ষু চিকিৎসা সেবার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তারা।

আয়োজকরা জানান, দিনভর এ চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ ও সানগ্লাস বিতরণ করা হয়। এ ছাড়া চোখের ছানী অপারেশনের জন্য, তাদেরকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করিয়ে দেওয়া হবে বলে জানান আয়োজকরা। এদিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ ও সানগ্লাস পেয়ে খুশি প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬