ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৫৯ বার পড়া হয়েছে

গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের ১নং ওয়ার্ডের শিশু মিয়ার ছেলে মো. তানভীর আহমেদ (২৩) এর বিরুদ্ধে স্ত্রী নাহিদা আক্তার (২১)কে মারধুর করে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহত নাহিদা আক্তারের শ্বশুর বাড়িতে আনা হলেও লাশ গ্রহন না করে উল্টো মো. নাহিদ আহমেদ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানা যায়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একই গ্রামের মো. তানভীর আহমেদ প্রেম করে বিয়ে করেছিলেন মো. খলিল মিয়ার মেয়ে নিহত নাহিদা আক্তারকে। বর্তমানে তাদের একটি ৫ বছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর সম্প্রতি প্রবাস ফেরত তানভীরের সাথে নিহত নাহিদার ঝগড়া আর সাংসারিক মনোমালিন্য হলে নাহিদা বাপের বাড়িতে চলে গিয়েছিলেন।

আরো জানা যায়, গত রবিবার (২৯ মার্চ ) নিহত নাহিদা আক্তারের স্বামী তানভীর আহমেদ শ্বশুর বাড়িতে গিয়ে জোরপূর্বক নাহিদা ও তাদের একমাত্র সন্তানকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলো। সেই দিন রাতে নিহত নাহিদা আক্তারের ঝুঁলন্ত লাশ নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে নিহত নাহিদা আক্তারের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে গত সোমবার (৩০ মার্চ) দুপুরে তিনজনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত নাহিদার মা বাদী হয়ে তিনজন আসামী করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।র মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা

আপডেট সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬