ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নবীনগরে সংঘর্ষের ঘটনায় ৯শ জনকে আসামী করে মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ৬৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার বিকেলে নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইমরান বাদী হয়ে মামলাটি করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ১২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সব অজ্ঞাতপরিচয়। এ ঘটনায় আটক সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামের রিয়াজুদ্দিন গোষ্ঠীর রাজুর বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলীর বাড়ির ছেলে। তবে গেটের ডিজাইন পছন্দ হয়নি বিয়েবাড়ির লোকজনের। এ নিয়ে ডেকোরেশনের দায়িত্বে থাকা ছেলেটির সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ ঘটনার জেরে পরদিন মঙ্গলবার সন্ধ্যার পর দৌলতপুর ও সীতারামপুর গ্রামের দুই যুবক মারামারিতে জড়িয়ে পড়েন। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় অনেক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ছুঁড়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে সংঘর্ষের ঘটনায় ৯শ জনকে আসামী করে মামলা দায়ের

আপডেট সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২