ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

নবীনগরে নৌকার প্রচারণায় মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ৩৫৫ বার পড়া হয়েছে

নবীনগরে নৌকার প্রচারণায় মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে নির্বাচিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কাইতলা ‌দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।

কাইতলা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী বেগমের সভাপতিত্বেবিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি রানা শামীম রতন, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মারুফা বেগম, সদস্য লুৎফুন্নাহার, কাইতলা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, বিটঘর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনি বেগম, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, মোঃ মিন্টু, মোসলেম মিয়া। এছাড়া মহিলা আওয়ামীলীগ নেত্রী রত্না বেগম, লিজা আক্তার, সুবর্ণা আক্তার উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করা হয়। উঠান বৈঠকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে নির্বাচিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের একযোগে কাজ করার আহবান জানানো হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনে আওয়ামীলীগের একজন প্রার্থী ঘোষণা করেন।

এছাড়া নৌকার সমর্থনে কা‌ইতলা উত্তর ‌ইউনিয়নের নারু‌ই ব্রাহ্মণহাতা চক বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।কাইতলা উত্তর ‌ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি রানা শামীম রতন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ববিতা বেগম, সাধারন সম্পাদক শামীমা বেগম, মিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে নৌকার প্রচারণায় মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩