ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৯ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদের অনুকূলে পাওয়া ভূমি হস্তান্তর করের ১ শতাংশের ৩৫ লাখ টাকা এককভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ব্যবহার করেছেন চেয়ারম্যান এম আর মজিব। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের যৌথ চলতি হিসাব নম্বরে থাকা অর্থের বিষয়ে সদস্যদের অবহিত না করে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নয়টি প্রকল্প দেখিয়ে ইউনিয়ন পরিষদের কোনো রেজুলেশন পাস না করেই পুরো অর্থ এককভাবে আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। লিখিত অভিযোগে আরও বলা হয়, পরিষদের সদস্যরা বিভিন্ন সময় চেয়ারম্যানের কাছে ভূমি হস্তান্তর করের ১ শতাংশের অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি সদস্যদের অভিযোগ অনুযায়ী, তাঁদের না জানিয়ে ওই অর্থের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

অভিযোগকারীরা জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগের তদন্ত করে আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রোকসানা পারভীন, ইউপি সদস্য (সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়াড); মো. আহসান হাবিব, ইউপি সদস্য ৫ নং ওয়াড; সোহেল রানা, ইউপি সদস্য ৪ নং ওয়াড; মো. ইকবাল ইসলাম, ইউপি সদস্য ৮ নং ওয়াড; মাসুদ মিয়া, ইউপি সদস্য ৯ নং ওয়াড; মো. লিটন মিয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ২ নং ওয়াড; মো.বশির,ইউপি সদস্য ৭ নং ওয়াড; ইকবাল হোসেন ভূইয়া, ইউপি সদস্য ১ নং ওয়াড ; হুমায়ুন কবির শাহীন,ইউপি সদস্য ৬ নং ওয়াড শিবপুর ইউনিয়ন পরিষদ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এম আর মজিবের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ১১:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬