ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন জুমান চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে

সভাপতি লায়ন জুমান চৌধুরী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থােনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন জুমান চৌধুরী। আজ সোমবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। জুমান চৌধুরী সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও মিতালী সমাজ কল্যাণ সমিতির অন্যতম সদস্য। বিদ্যালয় সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে পুরুষ প্রতিনিধি পদে ১১ জন প্রতিদ্বন্ধিতা করে ৪ জন নির্বাচিত হন। আর সংরক্ষিত নারী আসনে দুই জন প্রতিদ্বন্ধিতা করে ১ জন জয়লাভ করেন। সভাপতি নির্বাচনের সভায় ৩ জন অভিভাবক প্রতিনিধি ও ২ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত হন। উপস্থিত ৫ জনই জুমান চৌধুরীর পক্ষে তাদের ভোট প্রদান করেন। ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন জুমান। সভাপতি নির্বাচিত হওয়ায় জুমান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক শামীমুল হক, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন জুমান চৌধুরী

আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩