ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ আওয়ামী লীগ আসন ও টাকার অফার করেছিল, আপোষ করিনি: নবীনগরে নুরুল হক নূর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ হেলালের পরিবারের পাশে ‘ভাব বৈঠকী’ মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত কনিকাড়া ‌উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আহসানুজ্জামান গেন্দু চৌধুরীর ‌ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিজয় র‍্যালি

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিজয় র‍্যালি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ ১৫ বছর পর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এই বিজয় র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আওয়ামী সরকারের পতনের পর রাজনীতির মাঠে এই প্রথম শক্তি প্রদর্শন করে জামায়াত ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ গেইট থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়। প্রায় সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় র‍্যালিটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জামায়াতে ইসলামীর আমির গোলাম ফারুক। মিছিল শেষে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী ইয়াকুবের সভাপতিত্বে সেক্রেটারি মোবারক হোসেন আকন্দের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতে ইসলামীর আমির গোলাম ফারুক বলেন, ২৪ এর ছাত্র- জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ আজ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। বিগত ১৭ বছর দেশে লুটেপুটে ফ্যাসিস্ট হাসিনার দল স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল। আজ তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখন ও আছি। আমরা বিগত সময়ে দিনের ভোট রাতের বিরুদ্ধে ছিলাম। শুধু চেয়েছিলাম তিনি পদত্যাগ করুক কিন্তু তারা দল বেঁধে পালিয়েছে। এই বিপ্লব ছাত্র-জনতার বিপ্লব, কেউ এই বিপ্লবকে নস্যাৎ করতে চাইলে জনতা তার কঠিন জবাব দিবে বলে তিনি হুঁশিয়ার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিজয় র‍্যালি

আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪