ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৪৭ বার পড়া হয়েছে

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, ট্রেনের ছাদে বিশেষ কায়দায় তিনটি স্কুলব্যাগে মোট ১২ কেজি গাঁজা লুকিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে এ অভিযান চালানো হয়। আজমপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিলে তল্লাশি চালানো হয়। তিনি আরো জানান, এ সময় ট্রেনের এসি বগির ছাদের ওপরে থাকা এসি কাভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা তিনটি স্কুলব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা

আপডেট সময় : ০৯:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬