ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

জুমআর দিনে সরাইল সদর সোয়া ১ ঘন্টা অন্ধকারে ভ্যাঁসপা গরমে মুসল্লিদের ছটফট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ৩৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ৪-৫ দিনের প্রচন্ড তাপদাহ ও ভ্যাঁসপা গরমে অতিষ্ট জনজীবন। বৈদ্যুতিক সিলিং ফ্যানের বাতাসও তাপদাহে ভূমিকা রাখতে পারছে না। এই অবস্থায় আজ শুক্রবার জুমআ’র নামাজের সময় সরাইল সদর ছিল সোয়া ১ ঘন্টা অন্ধকারে। দুপুর ১২টা ২৭ মিনিটে চলে যায় বিদ্যুৎ। আসে নামাজ শেষ হওয়ার পর ১টা ৪২ মিনিটে। কারণ জানতে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ ও উপসহকারি প্রকৌশলী সুমন হোসেন সরদার। সরজমিনে স্থানীয় লোকজন ও মুসল্লিরা জানায়, বর্তমানে প্রচন্ড তাপদাহ ও ভ্যাঁসপা গরমে অতিষ্ঠ জনজীবন। বৈদ্যুতিক ফ্যানের বাতাসেও গরম সামাল দেয়া যাচ্ছে না। চারিদিকে মানুষের হ্যাঁ হুতাশ। আজ ছিল শুক্রবার। এ দিনকার জুমআর নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরূত্বপূর্ণ ও ফজিলতের। এখানকার সকল ধর্মপ্রাণ মুসলমানরা যখন গোসল ওজু করে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই চমক দেখান সরাইল পিডিবি। দুপুর ১২ টা ২৭ মিনিটে চলে যায় বিদ্যুৎ। মুসল্লিরা মসজিদে আসছেন। কিন্তু মসজিদের বৈদ্যুতিক সিলিংফ্যান ঘুরছে না। আশায় আশায় ঘড়ির কাটায় দুপুর ১টা। ইমাম সাহেবের পড়নের সকল জামা কাপড় ঘামে ভিজে গেছে। তারপরও চলছে বয়ান। শেষ হয়েছে খুৎবাও। সকল মুসল্লি ভ্যাঁসপা গরমে ছটফট করছেন। আর ঘুরে ফিরে ফ্যানের দিকে তাকাচ্ছেন। মুসল্লিদের পড়নের কাপড় শুকনো নেই। ঘামে ভিজে জ্বলছে শরীর। এরই মধ্যে দাঁড়িয়েছে জুমআর জামায়াত। তখনও বিদ্যুৎ নেই। জামাতে নামাজ হলো। শেষ হলো একটি জানাযা। মসজিদ ছেড়ে মুসল্লিরা বাহিরে আসল। সোয়া ১ ঘন্টা পর বিকাল ১টা ৪২ মিনিটে আসল বিদ্যুৎ। ফাঁকে জুমআর নামাজের সময় বিদ্যুৎ না থাকার কারণ জানতে নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ ও উপসহকারি প্রকৌশলী সুমন হোসেন সর্দারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও উনারা রিসিভ করেননি। ভুক্তভোগী একাধিক মুসল্লি বলেন, উপজেলা সদরের জুমআর নামাজের সময় বিদ্যুৎ থাকবে না। এমনটি কল্পনাও করা যায় না। এরপর দায়িত্বশীল অফিসাররা ফোন ধরেন না। আজ আমাদেরকে খুব কষ্ট করে নামাজ আদায় করতে হয়েছে। উনারা নামাজের সময় লাইন বন্ধ রেখে কাজ করতে পারেন না। মানুষকে কষ্ট দিয়ে ব্যবসা করবেন। এটা সরাইলের গ্রাহকরা মেনে নিবেন না। লোডশেডিং এর মানে রাতে ৪ বার দিনে ৪-৫ বার বিদ্যুৎ বন্ধ করে দেয়া। লোডশেডিং তো একটি শিডিউলে চলবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুমআর দিনে সরাইল সদর সোয়া ১ ঘন্টা অন্ধকারে ভ্যাঁসপা গরমে মুসল্লিদের ছটফট

আপডেট সময় : ১০:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২