ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

গাফ্‌ফার চৌধুরী স্বরণে সরাইল প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ৬৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রূয়ারি আমি কি ভুলিতে পারি?’ এই গানটির অমর শ্রষ্ঠা, সাংবাদিকতা জগতের দিকপাল ও খ্যাতিমান কলামিষ্ট আব্দুল গাফ্‌ফার চৌধুরী স্বরণে সরাইল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়ার মাহফিল। গত বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি এম. এ মুসা, জুলকার নাঈন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান ইউসুফ, সাবেক সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, সাবেক সম্পাদক মো. তারিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহিম, অর্থসম্পাদক আব্দুল করিম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ। বক্তারা সিনিয়র সাংবাদিক গাফ্‌ফার চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, উনার মৃত্যুতে দেশ ও জাতি হারিয়েছেন একজন বুদ্ধিজীবীকে। সভায় কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোক্তার হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয়। দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদকসহ পাঁচজনের বিরূদ্ধে দায়ের করা বানোয়াট মানহানিকর মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে বক্তারা। সবশেষে গাফ্‌ফার চৌধুরীসহ সরাইল প্রেসক্লাবের প্রয়াত সকল প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাফ্‌ফার চৌধুরী স্বরণে সরাইল প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২