ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কসবায় ৯.৫ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

কসবায় ৯.৫ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৯.৫ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর বাজার এলাকায় অবস্থানকালে গত ৯ জানুয়ারি আনুমানিক দুপুর ১৪.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখলা এলাকার রুবেল মিয়ার বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ২ – ৪নং বিবাদী জানায় যে, তারা কিশোরগঞ্জ জেলা থেকে ১নং বিবাদী রুবেল মিয়ার বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়ের জন্য এসেছে। পরবর্তীতে ১নং বিবাদী রুবেল মিয়ার দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচে ১টি প্লাষ্টিকের সাদা বস্তার ভিতর থেকে সাদা পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ

দ্বারা মোড়ানো অবস্থায় ৯.৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিগণ হলেন – মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা- মোঃ আবুল হাসেম, চান্দখলা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, সোহাগ মিয়া (২১), পিতা- আনিস মিয়া, কালিপুর, রাজু আহম্মেদ (৩৮), পিতা- মৃত জজ মিয়া, চন্ডিবের, মোঃ ইসমাইল (২৩), পিতা- মৃত মতিন মিয়া এবং মোঃ আনিস মিয়া (৬২), পিতাসুলতান মিয়া, উভয় কালিপুর, ও ভৈরব, কিশোরগঞ্জ গ্রেফতারকৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবায় ৯.৫ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬