ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

কসবায় ৪৮.৬৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫১৯ বার পড়া হয়েছে

কসবায় গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৪৮.৬৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুন্সি বাজার অবস্থানকালে গত ১১ জানুয়ারি আনুমানিক রাত ২০.৪৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, কসবার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর এলাকার লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠের খোলা জায়গায় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি ২টি বস্তা রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – আবুল মিয়া ওরফে হাছেন (৪৫), পিতা- মৃত তবদিল হোসেন, ধজনগর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবায় ৪৮.৬৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬