কসবায় গাঁজাসহ ১ জন গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৯৮৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (৮ ডিসম্বর) আনুমানিক গত রাত ২:১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ৪০.২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শাহাদাত হাসন মানিক (৩০), কসবা উপজেলার গোপীনাথপুর ইউপি মধুপুর গ্রামের হাসন মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পর গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকত আলামত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।



















