ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪৬১ বার পড়া হয়েছে

এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বাস্থ্য পরিদর্শকের একটি পদ দীর্ঘদিন ধরে একজন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে ঠিকমতো পরিচালিত হচ্ছে না এমন অভিযোগ উঠেছে এক পরিদর্শকের বিরুদ্ধে। একই ব্যক্তি একদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পালন করছেন। এতে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ উঠেছে, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশারফ হোসেন অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সদর উপজেলার নিজ দায়িত্বে নিয়মিত সময় দিতে পারছেন না। ফলে তিনটি স্বাস্থ্য পরিদর্শক পদের কাজ মূলত দুইজনকে সামলাতে হচ্ছে। এতে ৩৩টি কমিউনিটি ক্লিনিক, ৩৩টি ইপিআই কার্যক্রম এবং ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি স্বাস্থ্যসংক্রান্ত পরিদর্শনসহ মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে চাপ বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্বের মধ্যে নিয়মিত মাঠপরিদর্শন ও বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম তদারকি থাকলেও মোশারফ হোসেন বিভিন্ন উপজেলায় সভা-সমাবেশ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নিজের মূল দায়িত্বে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। কোথাও কোথাও সরকারি দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত আপ্যায়ন বা ভোজের আয়োজনেও অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে কয়েকটি ঘটনার কথাও সামনে এসেছে। গত ১৩ জুন কসবা উপজেলায় মাসিক সমন্বয় সভার নামে আয়োজিত কর্মসূচিতে মোশারফ হোসেন সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে ফুলেল সংবর্ধনা নেন এবং পরবর্তী সময়ে খাবারের আয়োজনে অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এরপর গত ২০ জুন সরকারি দায়িত্বের বাইরে স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেনসহ কয়েকজন সঙ্গীকে নিয়ে সিলেটের সাদাপাথর এলাকায় আনন্দ ভ্রমণে যান বলে এমন অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া গত ১৮ জুলাই আশুগঞ্জ উপজেলায় মিটিংয়ের কথা বলে মোশারফ হোসেনের সঙ্গে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, সাহেদ, এমদাদ ও গোলাম রসুলসহ কয়েকজন সরকারি গাড়িতে করে যান এবং সেখানে ভোজের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। মোশারফ হোসেন তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও বিভিন্ন কর্মসূচিতে সরকারি গাড়ি ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, জনবল সংকট থাকায় মোশারফ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি যদি দায়িত্ব পালনে অবহেলা করেন কিংবা অতিরিক্ত উৎসাহী হয়ে ক্ষমতার অপব্যবহার করে থাকেন, তাহলে বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশারফ হোসেন বলেন, নিজের এলাকার দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি কোনো অনৈতিক কাজ করছেন না বলেও দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

আপডেট সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬