ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা: বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭৬৩ বার পড়া হয়েছে

আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা: বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুগঞ্জ আর্মি ক্যাম্প হতে লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ইমরন এর নেতৃত্বে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলার মামলায় এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় আশুগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি কবিরুল ইসলাম, জিয়াউল হক এবং টিটু মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছে যৌথবাহীনি। গত ২৭ জুন শুক্রবার সকালে আশুগঞ্জ রেলগেট এলাকায় যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করে। এ সময় রেলগেইটে অবস্থিত কবিরের বাড়িতে তল্লাশি করে নগদ ৭ লক্ষ ৮১ হাজার টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। কিন্তু বাড়িতে জিয়াউল ও টিটুকে পাওয়া যায় নি। যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের প্রাক্কালে সে নিজেকে জামায়াত ইসলামের সমর্থক বলে দাবী করে এবং তার মেয়ের জামাই ইব্রাহিম খলিল (জামায়াত কর্মী) তাকে জামায়াত এর লোক বলে সাফাই গাইতে থাকে।

জানা যায় ৫ আগস্ট পরবর্তী সময়ে সে গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে সে তার মেয়ের জামাই জামায়াত কর্মী ইব্রাহিম খলিল এর মাধ্যমে নিজেকে জামায়াতের সমর্থক দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের চেস্টা করে যাচ্ছে। অথচ তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর উপর্যুপরি হামলার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে সে বিগত ফ্যাসিস্ট সরকারের আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তার বাড়িতে যৌথবাহিনীর অভিযান চলাকালে স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অন্যায়ভাবে জমিজমা, দোকানপাট দখল এবং ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের অভিযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায় কবিরের অত্যাচার নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি নিজের মা, ভাই – বোন ও। কবির সম্পূর্ণ বেআইনি ভাবে নিজের মা ভাই বোনকে পৈত্রিক বসতবাড়ি হতে উচ্ছেদ করে বোনের দোকান দখল করেছে বলে জানা যায়। এছাড়াও নিজের বৃদ্ধ মায়ের স্বাভাবিক মৃত্যুকে সম্পত্তির লোভে ভাই বোন কর্তৃক হত্যার মিথ্যা মামলা দায়ের করে যা আদালতে প্রমানিত হয়েছে। শান্তিপ্রিয় আশুগঞ্জবাসী তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে স্থানীয় সূত্র জানায়। আটককৃত আসামী কবিরুল ইসলাম কবির কে জব্দকৃত ৭ লক্ষ ৮১ হাজার টাকা সহ আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম বলেন, কবিরুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আশুগঞ্জ গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দায়ের করা একাধিক মামলায় কবিরুল ইসলাম এজাহারভুক্ত আসামি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা: বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫