ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাথে থাকায় তিন সাংবাদিকদের উপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাথে থাকায় তিন সাংবাদিকদের উপর হামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রশাসনের বাজার মনিটরিং অভিযানকালে ভ্রাম্যমান আদালতের সাথে থাকায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের সড়ক বাজারে সাতরং ফ্যাশনের মালিকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন হান্নান খাদেম, রুবেল আহমেদ, জালাল হোসেন। হামলায় আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। এসময় সড়কে অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করায় তিন মোটর সাইকেল মালিককে অর্থ জরিমানা করা হয়। এরমধ্যে সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা করায় সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন। অভিযানকালে পেশাগত কাজে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন, অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ উপসি’ত ছিলেন। পরে বিকেলে ওই চার সাংবাদিকের মধ্যে তিনজন ফল কেনার জন্য বাজারে গেলে তাদের দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে দোকানের কর্মচারীসহ ৭/৮ জন যুবককে সাথে নিয়ে তাদের উপর হামলা করে মারধর করে। এ সময় হামলাকারীরা একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে বাজারের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস’লে গিয়ে ৫জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাথে থাকায় তিন সাংবাদিকদের উপর হামলা

আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩