ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে

বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম মৃধা প্রকাশ মিলন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মৃধার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার প্রায় চার বছর ধরে অভিযুক্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। প্রায় দেড় বছর আগে ভুক্তভোগীর বিয়ে হয় এবং বিয়ের পরও তিনি স্বামীর পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত মাসুম মৃধা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রায় সাত মাস আগে একদিন ভুক্তভোগী ঘরে একা থাকার সুযোগে তিনি জোরপূর্বক ঘরের দরজা খুলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী প্রতিবাদ ও চিৎকার করলে তিনি সেখান থেকে চলে যান। মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী বাড়ির বাইরে মাটির চুলায় রান্নার কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত সেখানে এসে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে ঘরে থাকা স্বজনরা বের হয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, এসব অভিযোগ মামলার এজাহারে উল্লিখিত অভিযোগমাত্র। বিষয়টির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬