ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে কালেমার পতাকা অবমাননা করে খুলে ফেলা এবং গত দুইদিন আগে একজন হিন্দু নারীর বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান ও প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আদনান হাসান আবিরসহ কয়েকজন সহপাঠীদের নিযে রবিবার (২১-০৬-২০২৬ ইং) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন। আয়োজক শিক্ষার্থীরা জানান, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেছেন। তারা বলেন, আমরা মুসলিম হিসেবে আমাদের ধর্মীয় প্রতীক ও অনুভূতির প্রতি অবমাননার ঘটনায় ব্যথিত হয়েছি। সেই সঙ্গে যে কোনো ধর্মের প্রতি অসম্মানজনক বক্তব্যকে আমরা সমর্থন করি না। শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মাধ্যমেই আমরা আমাদের অবস্থান জানিয়েছি। তারা আরও জানান, কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

আপডেট সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬