ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া ও এএলআরডি এর উদ্যোগে আজ ১০ জুন ২০২৬ ইং কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহতি উদ্যোগে প্রান্তিক পর্যায়ের কৃষক ও পিছিয়েপড়া জনগোষ্টির মধ্যে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচী চলমান আছে। এই উদ্যোগটি প্রান্তিক পর্যায়ের কৃষক ও পিছিয়েপড়া গ্রামীণ জনগোষ্টির মধ্যে ব্যপক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভাদুঘর ঋষিপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এআরডি-বি এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ্দ সিদ্দিকুর রহমান রেজভী। সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা এবং সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) শিপ্রা সরকার। এ সময় দুটি সরকারি বিভাগের কর্মকর্তাগণ স্ব স্ব দপ্তরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অন্যান্য সেবার সাথে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয় এবং স্ব স্ব জেলা/উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক কৃষি কার্ড ইস্যু করা হয় বলে জানান। উঠান বৈঠকে উপস্থিত কোন অংশগ্রহণকারী কোন প্রকার কার্ড পাইনি বলে জানালে কর্মকর্তাগণ পরবর্তী ধাপে কার্ড ইস্যুর পূর্বে উপযুক্ত ব্যক্তিদেরকে স্ব স্ব অফিসে যোগাযোগ করতে বলেন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা ভাদুঘর এলাকায় নিয়োজিত সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম ও মোবাইল ফোন নম্বর দিয়ে যান এবং যোগাযোগ করতে বলেন। এ সময় উপস্থিত সকলেই সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট অতিথিগণকে ধন্যবাদ জানান। সভাপতির সমাপ্তি বক্তব্যে মোহাম্মদ্দ সিদ্দিকুর রহমান রেজভী জানান যে, সাম্প্রতিককালে আমরা লক্ষ করছি যে, অত্যন্ত নিকৃষ্ট, নিন্দনীয় যথা ছেলে শিশু বলাৎকার ও মেয়ে শিশুদেরকে ধর্ষণ ও হত্যা করা হচ্ছে। এহেন ন্যাক্কারজনক ধর্ষণ ও হত্যার ন্যায় বিচার হওয়া, প্রতিকার ও প্রতিরোধ এখনই প্রয়োজন। এছাড়াও সমাজের সর্বস্থরে ছোট ছোট ছেলে-মেয়েদের সুরক্ষায় পারিবারিকভাবে সচেতন হওয়া আবশ্যক বলে তিনি সকলকে সর্তক করেন। মূক্ত আলোচনা শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এআরডিবি’র ফিল্ড সুপারভাইজার ফারহানা আক্তার, কানাই লাল ঋষি, মোহনমালা প্রমূখ। উঠান বৈঠকে ক্ষুদ্র কৃষক ও পিছিয়েপড়া বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৬:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬