ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে আগামীকাল ২৫ ডিসেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৮২১ বার পড়া হয়েছে

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে আগামীকাল ২৫ ডিসেম্বর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান হবে। নবীন-প্রবীন মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হবে। ‘আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী চলবে এই পূর্তি উদযাপনের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করছে। ১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অনেক গুনীজন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ১৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ৫০০ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

আবেশের আয়োজনে আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল নয়টার দিকে বিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থীরা শহরের বোর্ডিং মাঠে জড়ো হবে। সেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, আবেশের পতাকা ও অনুষ্ঠানের পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। পরে একটি আনন্দর‍্যালীর বের হবে। এটি শহরের পুরাতন জেলরোড, হাসপাতাল সড়ক, পুরাতন কাচারী পুকুর পাড় ও হালদারপাড়া প্রদক্ষিণ শেষে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলের প্রাক্তন শিক্ষক, জেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশশনা, আবেশের বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, র‍্যাফেল ড্র, জিপিএ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মানা, বর্তমান ছাত্রদের পরিবেশনাসহ নানা কর্মসূচী রয়েছে। এদিকে ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পুরো স্কুল প্রাঙ্গণকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

আবেশের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক, আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান ও সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ অনেকেই এই অনুষ্ঠান সফলে অগ্রনী ভূমিকা পালন করছেন।

আয়োজকরা জানান, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে। দেশ ও দেশের বাইরে থাকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নিবেন। ১৫০ বছর পুর্তি উপলক্ষে ইতিমধ্যেই বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে আগামীকাল ২৫ ডিসেম্বর

আপডেট সময় : ০৮:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫