ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

সুখিনার মরদেহ রেখে হাসপাতাল থেকে পালালেন শ্বশুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সুখিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন শ্বশুর আব্বাস আলী । শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুখিনার মরদেহ হাসপাতালের মর্গে পাঠান। সুখিনা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া এলাকার কাইয়ুম মিয়ার মেয়ে ও সৌদি আরব প্রবাসী সাইদুল মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, সুখিনা শুক্রবার সকালে স্বামীর সঙ্গে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার শ্বশুর আব্বাস আলী তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সুখিনা মারা যান। তার মৃত্যুর খবর শুনে আব্বাস আলী মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান। সুখিনার মা সবজান বলেন, ১০ বছর আগে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের আব্বাস আলীর ছেলে সাইদুল মিয়া তার মেয়ে সুখিনাকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। তারপর ৫ লাখ টাকা যৌতুক দিয়ে সাইদুলকে সৌদি আরব পাঠানো হয়। সুখিনাকে বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার করতো সাইদুল। সাইদুল তাকে কোনো কিছুতেই স্বাধীনতা দিতো না। আজকে সাইদুলের কারণে সুখিনা আত্মহত্যা করেছে। মেয়ের মৃত্যুর সঠিক বিচার দাবি করেন তিনি। এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোকা মারার ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুখিনার মরদেহ রেখে হাসপাতাল থেকে পালালেন শ্বশুর

আপডেট সময় : ০২:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২