ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে

স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মো. সাইম (২৪) নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে নিহতের পরিবার। মামলার পর আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নিহত সাইম উপজেলার খোলাপাড়া এলাকার মো. শাহজাহান আলমের ছেলে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই মো. মেহেদী হাসান মামলার এজাহারে উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে প্রতিবেশী ও তাদের আত্মীয় আব্দুল আহাদের মেয়ে ফাওজিয়া আক্তারের সঙ্গে সাইমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে বুকে ব্যথার কারণে চিকিৎসার জন্য সৌদি আরব থেকে দেশে ফেরেন সাইম। এর মধ্যে দাম্পত্য বিরোধের জেরে তাঁর স্ত্রী যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় সাইমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলার এজাহারে বলা হয়, সোমবার রাতে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আসছে—এমন খবর পেয়ে সাইম পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁর স্ত্রী ফাওজিয়া আক্তার ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ধাওয়া করে ফসলি জমির পাশের একটি ড্রেনে নিয়ে মারধর করেন। এতে তাঁর ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ কাদামাখা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা মামলার এক ও দুই নম্বর আসামি। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

আপডেট সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬