নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার
- আপডেট সময় : ১০:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে
র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জমি সংক্রান্ত বিরোধের জেরে ‘ঝর্ণা বেগম’ হত্যা মামলার ১ জন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১, সদর কাম্পানী, উত্তরা, ঢাকা একটি যৌথ আভিযানিক দল বুধবার ২২ এপ্রিল আনুমানিক দুপুর ১৪.৫০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জসীমউদ্দীন এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মামলা নং-১০, তারিখ- ২৩/০১/২০২৬ খ্রি. পেনাল কোড ১৮৬০; এর মূল ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝর্ণা বেগম হত্যা মামলার এজাহারনামীয় ৪নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – কুরবান আলী (২১), পিতা- হানিফ মিয়া, কাজলীয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য যে, গত ২৭/০১/২০২৬ খ্রি. তারিখে এ মামলার এজাহারনামীয় ৫নং আসামিকে র্যাব-৯ গ্রেফতার করেছিল। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে এবং উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রফতারর লক্ষ্য র্যাব-৯ এর চলমান গায়দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়ছ।





















