ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫৭৫ বার পড়া হয়েছে

সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের হাজারো মানুষ অংশ নেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে জায়গা কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে। জায়গা বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সালিস বসলেও কোনো মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

আপডেট সময় : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫