সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শাফওয়ান হোসেনকে পাওয়া গেছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজ শাফওয়ান হোসেন(শাওন) কে পাওয়া গেছে।শনিবার বিকাল সাড়ে ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের একটি দোকানে তাকে পায়। শাফওয়ান হোসেন(শাওন) এর বড় ভাইমোঃ ইফরান জানান,বিভিন্ন মিডিয়ায় শাফওয়ান হোসেন(শাওন) এর নিখোঁজের সংবাদ প্রকাশ হলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের একজন ব্যবসায়ী তাকে রেলস্টেশনে দেখে তাকে তার দোকানে নিয়ে যায়।তারপর ফেইস বুকে জানালে তার ভাইসহ আত্বীয়রা তাকে নিয়ে আসে। সে সুস্থ্য আছে। গত বৃহস্পতিবার ১ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শাফওয়ান হোসেন(শাওন)। তার বয়স ১২ বছর। সে বিহাইর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন ও নুসরাত জাহানের পুত্র।















