ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ব্যানারে শেখ হাসিনাকে জন্ম দিনের শুভেচ্ছা জানালেন বিএনপি’র সাবেক নেতা উকিল আব্দুস সাত্তার এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে জন্ম দিনের শুভেচ্ছা জানালেন উকিল আব্দুস সাত্তার এমপি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ছবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে ৭৭তম জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি দলীয় পাঁচ বারের সাবেক এমপি ও মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন। আজ বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্বরোড মোড় সংলগ্ন রোড মার্চের স্থলের কাছে ওই ব্যানারটি সাঁটিয়েছেন সাত্তার সমর্থকরা। ব্যানারে শেখ হাসিনা, উকিল আব্দুস সাত্তার ও উনার ছেলে মইনুল হাসান তুষারের ছবি রয়েছে। রোড মার্চের দিন সকাল থেকে যখন সরাইলসহ জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক লাল শালুক হোটেলের পাশে জড়ো হচ্ছে। ২৪ বর্গফুট ওই ব্যানারটি সাঁটানোর কাজ চলছিল। রোড মার্চে অংশ গ্রহন করতে বিএনপি দলীয় অনেক নেতা কর্মী ব্যানারটি দেখে আক্ষেপ করেছেন। অনেকে ক্ষুদ্ধ হয়ে বলছেন, সারাটা জীবন বিএনপি’র সংসার করলেন। এই দল থেকে পাঁচবার এমপি হলেন। একাধিক দফতরের মন্ত্রী হলেন। আজকে তিনি আমাদেরকে দেখানোর জন্য শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার সাঁটালেন! এটি পরে সাঁটালেও তো পারতেন। এই ব্যানারে তো আর আমাদের কর্মসূচি বন্ধ করতে পারবে না। কেউ কেউ বলছেন, সাত্তার সাহেব ও শেখ হাসিনার ছবি এভাবে এক ব্যানারে দেখব জীবনেও ভাবিনি। এজন্যই জ্ঞানী লোকজন বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তবে এই ব্যানারটি বিএনপি দলীয় লোকজন ও পথচারীদের নজর কেড়েছে। সাধারণ মানুষও কাছে গিয়ে বারবার ব্যানারটি দেখছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যানারে শেখ হাসিনাকে জন্ম দিনের শুভেচ্ছা জানালেন বিএনপি’র সাবেক নেতা উকিল আব্দুস সাত্তার এমপি

আপডেট সময় : ১০:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩