ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

পুলিশের ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ,পরদিন লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৪১৫ বার পড়া হয়েছে

নিহত মো. ছগির মিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে মো. ছগির মিয়া ( ৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) সন্ধায় নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মো. ছগির মিয়া নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামের আবু ছালাম এর ছেলে। এলাকাবাসী ও নিহত ছগির মিয়ার পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে, ২৬ জুন রাতে খড়িয়ালা গ্রামের পূর্বপাশে জাহান ইটখোলার দক্ষিণ পাশে ছগির মিয়া সহ একদল যুবক জুয়ার আসরে বসেন। ওই সময় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে তিনজনকে আটক করেন। এ সময় ছগির মিয়া পুলিশের ধাওয়া খেয়ে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যান। নিখোঁজের একদিন পর তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ সন্ধায় লাশ উদ্ধার করে।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে,ওই সময় আরো কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ,পরদিন লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩