ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি

সরাইলে অসহায় প্রতিবন্ধী লাদেনের পাশে দুইটি সামাজিক সংগঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৪৫৯ বার পড়া হয়েছে

lalon

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে দরিদ্র অসহায় প্রতিবন্ধী লাদেনের পাশে দাঁড়িয়েছে দুইটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে লাদেনের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকার খাবার পৌঁছে দিয়েছেন। বন্ধু ফাউন্ডেশনের দেয়া খাবারের মধ্যে ছিল- ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৬ কেজি পেঁয়াজ, ৪ কেজি লবন, ২ কেজি মশুরি ডাল, ৪ কেজি সয়াবিন তেল, গুড়া হলুদ ১কেজি, মরিচ ১ কেজি, মশার কয়েল ২ বক্স ও ২ বান্ডল ম্যাচ। এ ছাড়া ‘হৃদয়ে সরাইল’ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ মৃধা দুলাল দিয়েছেন নগদ দুই হাজার টাকা। উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম রিপন, সভাপতি মৃধা মাহবুব এলাহি প্রদ্যোৎ, সদস্য মো. আব্দুল মোমিন ও মনির উদ্দিন সোহেল।

এ সময় লাদেনের ক্যান্সার আক্রান্ত মা কান্নায় ভেঙ্গে পড়েন। কারণ প্রতিবন্ধী ছেলে লাদেনকে নিয়ে কষ্টের সময় পার করছেন দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে। নুন আনতে পান্তা ফুরায় এই সংসারে লাদেনের মাও হঠাৎ জটিল ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছেন। ছেলের ঔষধ ক্রয়েরই টাকা নেই। তাই নিজের ঔষধ ক্রয় করার কথা ভাবতেই পারছেন না। প্রতিনিয়ত উহ আহ করে ও যন্ত্রণায় রাত পার করছেন না ঘুমিয়ে। এই অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি লাদেনের পিতাও একটি মামলায় বেশ কয়েক মাস ধরে জেলখানায়। বর্তমানে অন্ধকারে হাবডুবু খাচ্ছে পরিবারটি। লজ্জায় খাবারের কষ্টের কথা কাউকে বলেন না। সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল দিতে গেলে লাদেন ও তার পরিবারের সীমাহীন কষ্টের কাহিনী জানতে পারে বন্ধু ফাউন্ডেশন। প্রায় দুই মাসের খাবার এক সাথে হাতে চরম দুঃখ কষ্টের মধ্যেও হাঁসি ফুটেছে লাদেন ও তার মায়ের মুখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে অসহায় প্রতিবন্ধী লাদেনের পাশে দুইটি সামাজিক সংগঠন

আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩