ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৩০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এস.আই আতিকুল্লাহ গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী সাইদুল ওই গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে ঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ঘটনাস্থালে গিয়ে ঘরবন্দী মা ও বাবাকে উদ্ধার করে। পরে সাইদুলকে আটক করতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে সদর মডেল থানায় দায়িত্বরত সাব ইন্সপেক্টর (এস.আই) আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে পুলিশ সাইদুলকে আটক করে এবং গুরুতর আহত এসআই আতিকুল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, হামলাকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত

আপডেট সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩