ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ৪২১ বার পড়া হয়েছে

আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায অপর এক ট্রাক চালকও আহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকামূখী সাইদুল ইসলামের পাথরবাহী ট্রাকটির সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটমূখী আলুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর এক চালককে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানাযায়নি। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২