ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে আশুগঞ্জে এক শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ৬২৯ বার পড়া হয়েছে

মো. জুবায়ের মিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় বয়লার মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে মো. জুবায়ের মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূঁইয়ার মুরগির খামারে কাজ করতেন। স্থানীয়রা জানান, জুবায়ের বিল্লালের মালিকানাধীন ব্রয়লার মুরগির খামারে ডিম সংগ্রহের কাজ করতেন। সেই মুরগির খামারে বায়োগ্যাস তৈরি করা হতো। শনিবার বিকেলে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খামারের ভেতরে অচেতন অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে জুবায়ের মারা যায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে আশুগঞ্জে এক শ্রমিক নিহত

আপডেট সময় : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২