ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সরাইলে বখাটে হেলিম গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ৯৪১ বার পড়া হয়েছে

helim

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

বিভিন্ন অপরাধে জড়িত ও নিয়মিত স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের উত্যোক্ত করার অভিযোগে সরাইলে হেলিম (২০) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সরাইল সদরের হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। হেলিম নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের সৈয়দ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চম শ্রেণির গন্ডি পাড় হতে পারেনি হেলিম। ফলে ঘুরে বেড়ানোই হয়ে পড়ে তার কাজ। বয়স বাড়ার সাথে তার আচার আচরণে পরিবর্তন আসতে থাকে। জড়িয়ে পড়ে ছোটখাট অপরাধে। আস্তে তার অপরাধের মাত্রা ও পরিধি বাড়তে থাকে। সামান্য বিষয়ে ক্ষিপ্ত হয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। সড়কে পথে ঘাটে স্কুল ও কলেজগামী নারী শিক্ষার্থীদের উত্যোক্ত করতে থাকে। নিয়মিত ছাত্রীদের সামনে এসে অশ্লিল অঙ্গভঙ্গি ও ভাষায় কথা বলতে থাকেন। সুযোগ বুঝে ছাত্রীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা ও করেছে। আজ মঙ্গলবার হেলিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ছাত্রীদের উত্যক্ত করা সহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত থাকার দায়ে বখাটে হেলিমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বখাটে হেলিম গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২