ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও অনুদানের চেক প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৩৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল নারী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থার মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহিয়সী নারী। বঙ্গবন্ধু যখন আন্দোলন সংগ্রামের কারণে জেলে থাকতে হয়েছিল সে সময় বঙ্গমাতাই তার মেধা ও দক্ষতা দিয়ে সবকিছু পরিচালনা করেছিলেন। তিনি চিরকাল আমাদের জাতীয় জীবনে সকল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ৬৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ১০ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ঢাকায় আয়োজিত অনুষ্ঠান সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও অনুদানের চেক প্রদান

আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২