ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

সরাইলে বিএনপি’র সভাপতি সহ ১২ নেতা জেলহাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ৭৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতা জেলহাজতে। আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সরাইলের একটি মামলায় হাজির হলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলা ও দলীয় সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে তখন গ্রূপিং দ্বন্ধ চরমে। এরই জের ধরে ২০২১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিতে তৎকালীন উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নূরূজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতা কর্মীরা। এ সময় তাদের অপর গ্রূপের নেতা কর্মীরা হামলা চালায়। দু’গ্রূপই মুখোমুখি সংঘর্ষে জগিয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ বাদী হয়ে কাজে কর্তব্য কাজে বাধাঁ ও মারধরের অভিযোগে বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর সহ অর্ধশতাধিক নেতা কর্মীর বিরূদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার অভিযোগপত্র আদালতে চলে গেছে অনেক আগেই। গত কিছুদিন পূর্বে হাজির হয়নি এমন অনেক আসামীর বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরূল আমীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সদর ইউপি বিএনপি’র সভাপতি মো. কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া, নোয়াগাঁও ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান বকুল, কালীকচ্ছ ইউপি বিএনপি’র সভাপতি মো. ফারূক হোসেন, বিএনপি নেতা হোসেন মিয়া, সালাহ উদ্দিন বিপ্লব, হাসান আলী, যুবদল নেতা ও সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মিয়া, ছাত্রদল নেতা আতিক। আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করেছেন।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিএনপি’র সভাপতি সহ ১২ নেতা জেলহাজতে

আপডেট সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২