ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারকে ঈদ উপহার প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ টি ইউনিয়নের ৭০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক মো. নাজির মিয়া। আজ বুধবার দিয়েছেন কুন্ডা, গোকর্ণ, বুড়িশ্বর, চাপড়তলা, চাতলপাড়, ভলাকুট ও গোয়ালনগর ইউনিয়নে। মঙ্গলবার বিকেলে নাসিরনগর সদরে নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সদর ও বুড়িশ্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের হাতে এই উপহার সামগ্রি তুলে দেন। উপহার প্রদান অব্যাহত থাকবে আগামী ১৭ জুলাই রোববার পর্যন্ত। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. নাজির মিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু হরিপদ দুলাল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক মো. নাজির মিয়ার স্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে: অব: প্রয়াত গোলাম নূর মিয়ার কন্যা উপজেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী রূমা বেগম, কৃষকলীগের সদস্য সচিব নুরে আলম, এম.এ কাশেম, গোলাম মোহাম্মদ তারেক, বাচ্চু মিয়া তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম মোহাম্মদ আরমান নুর ও রাম প্রসাদ মল্লিক প্রমূখ। নাজির মিয়া ও রূমা আক্তার বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানবসেবার চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। করোনাকালেও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ১৩টি ইউনিয়নের দরিদ্র অসহায় কর্মহীন এক হাজার পরিবারকে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেছি। এবার ঈদ সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারকে ঈদ উপহার প্রদান

আপডেট সময় : ০৯:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২