ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

ইতালিতে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণাংলকার লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নাটাই ইউনিয়নে প্রবাসে হওয়া বাকবিতন্ডার ঝেড়ে ইয়াছিন নামে এক ইতালি প্রবাসীর বাড়িতে হামলা করে বসত ঘর ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়েছে প্রতিপক্ষরা। গতকাল রবিবার( ৫জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নাটাই উঃ ইউনিয়নের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ইয়াছিন একই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। ভুক্তভোগী প্রবাসীর মা আয়েশা বেগম জানান, ২০ বছর পূর্বে আমার স্বামী মৃত্যু বরণ করেন। আমার দুই ছেলে এবং ১ মেয়ে তারা সবাই ইতালি প্রবাসী। তাই আমি বাড়িতে একা বসবাস করি। আমাদের প্রতিবেশী ওয়াসিম মিয়া এবং সাচ্চু মিয়াও ইতালি প্রবাসী। ইতালিতে আমার বড় ছেলে ইয়াছিনের সাথে কোন এক বিষয় নিয়ে হয়ত ওয়াসিমদের কথা-কাটাকাটি হয়েছে। সেই ঝামেলার ঝেড়ে গতকাল সকালে ওয়াসিম এর ছেলে সাগর(২০) ১০-১৫ জনের দল নিয়ে এসে বাড়িতে হামলা করে। রামদা, লোহার রড দিয়া বাড়িতে থাকা তিনটি বসত ঘর এবং ঘরের চাল ভাংচুর করে। আমি ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখলেও তারা লাথি দিয়ে দরজা খুলে আমার গলায় ছুড়ি ধরে আলমারির চাবি নিয়ে নেয় এবং আলমারিতে আমার জমিয়ে রাখা ১০ লক্ষ টাকা এবং আমার প্রবাসী মেয়ের রেখে যাওয়া ২০ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়। তিনি আরো বলেন, আমার ছেলেদের বাবা নেই, তাই গত ১০ বছর ধরে ছেলেদের একটা বাড়ি বানিয়ে দিব বলে এই টাকা জমাচ্ছিলাম। তারা আমার টাকা/স্বর্নালঙ্কার লুট করার উদ্দেশ্যেই সামান্য বিষয়কে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে। ওরা এলাকার প্রভাবশালী লোক তাই তাদের বিরুদ্ধে মামলা না করতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের। তবু আমরা একটা অভিযোগ থানায় জমা দিয়েছি। এ বিষয়ে এসআই আতিক জানান, ঘটনার পর পরই আমি সেখানে গিয়েছিলাম। ভাংচুর এর ভিডিও এবং বাদীর সাথে কথা বলেছিলাম। পরে রাতে তারা আমার কাছে একটি অভিযোগ পত্র জমা দিয়েছে। জমা দিয়ে যাওয়ার কিছু সময় পর উনারা নিজেরা নিজেরা মিমাংসা করে নিয়েছেন বলে ফোনে জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতালিতে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণাংলকার লুট

আপডেট সময় : ০৮:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২