ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

শহরের কান্দিপাড়ায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ৪৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (২৩ই এপ্রিল ) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় টানা অভিযানে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করার জন্য ১টি ও বকেয়া বিলের জন্য ২টি বাড়ী সহ ৩ টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বকেয়া বিল আদায়ের জন্য কান্দিপাড়া এলাকার ৪০ টি বাড়ি পরিদর্শন করা হয়। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস ব্যবহারের বকেয়া বিল আদায়ের লক্ষ্যে সাড়াশি ধন্যবাদ অভিযান পরিচালনা করছেন ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তাগণ। আভিযানিক টিম পৌরসভার প্রতিটি মহল্লার প্রতিটি বাসায় যাচ্ছেন। সংযোগ অবৈধ হলে বিচ্ছিন্ন করা হচ্ছে। বকেয়া থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত বিল পরিশোধের আহ্বানও জানাচ্ছেন। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (ইএস শাখা) প্রকৌশলী শফিকুল হক, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী (সেলস) মনিরুল ইসলামসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী শফিউল আলম সাড়াশি অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক মহোদয় আমাদের অভিযানে ম্যাজিস্ট্রেট দিলে আরও বড় পরিসরে আমরা অভিযান করতে পারব তিনি বাখরাবাদের বকেয়া বিল পরিশোধের জন্য গ্রাহকদের অনুরোধ করেন।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহরের কান্দিপাড়ায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের অভিযান

আপডেট সময় : ১০:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২