ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন সিনিয়র সচিব মোঃ তোফাজ্জেল হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ৩৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সিনিয়র সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া বলেন সরকারের পক্ষ থেকে জমি ও ঘর দেয়ার নজির পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

আশ্রয়হীনদের সরকারের পক্ষ থেকে দুই শতক করে জমি দলিল করে দেয়ার পাশাপাশি ঘর করে দেয়ার মত নজির পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া। তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ পরিদর্শন শেষে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এই আশ্রয়ণে যারা থাকবে তাদের বিভিন্ন সরকারী বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করে কর্মশীল করে গড়ে তোলা হবে পাশাপাশি তাদের জন্য সরকারী ঋণ সুবিধাও পাবে। এছাড়াও তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের বৃহৎ প্রকল্প হওয়ায় এর গুণগত মান ধরে রাখতে নিয়মিত পর্যবেক্ষনর করা হবে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ প্রকল্পের পিডি ও যুগ্ম সচিব আবু সালেহ মোঃ ফেরদৌস খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিনিয়র সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া প্রকল্পস্থলে গাছের চারা রোপন করেন। প্রসঙ্গত, কসবা উপজেলার মনকাশাই মৌজায় ১২.৩৫ এর ভূমিতে গড়ে উঠা এই আশ্রয়ন প্রকল্পে ঠাঁই হবে ৪শ পরিবারের। তাদেরকে দুই শতাংশ ভূমি ও ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যয়ে ঘর করে দেয়া হচ্ছে। এই প্রকল্পে স্কুল, খেলার মাঠ, মসজিদ মন্দিরসহ সকল সুযোগ সুবিধা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন সিনিয়র সচিব মোঃ তোফাজ্জেল হোসেন

আপডেট সময় : ১০:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২