ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ৩৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- ইয়াসিন খান (৭) ও মোরসালিন খান (৫)।শিশু দুটি উপজেলার দূর্গাপুর গ্রামের সুজন খানের ছেলে। সুজন খান ইটভাটার শ্রমিক। শিশু ইয়াসিন খান স্থানীয় দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। লিমা- সুজন দম্পত্তির দুই ছেলে সন্তানই ছিল। দু’সন্তানের মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। পরিবারের সদস্যরা জানায়, গত দুই দিন যাবত ছোট ছেলে মোরসালিন খানের জ্বর উঠে। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ্বর ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুদের মা লিমা বেগম দাদিকে বাড়ির পাশের বাজারে মাঈন উদ্দিনের ঔষধের দোকান ‘মা ফার্মেসী’ থেকে নাপা সিরাপ আনতে পাঠান। তাৎক্ষনিক দাদি সিরাপ এনে দুই শিশুর মায়ের কাছে দেন। এ সময় মা শিশু দুটিকে নাপা সিরাপ খাওয়ান। ঔষধ খাওয়ানোর কিছুক্ষণ পরই দুই শিশুই বমি করে এবং অস্বস্তি বোধ করে। অবস্থার অবনতি হলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসাপাতালে পাঠালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে নিয়ে আসার পর রাত ৯টায় বড় ভাই ইয়াসিন খানের মৃত্যু হয় এবং রাত সাড়ে ১০টায় ছোট ভাই মোরসালিন খানের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ঔষধের দোকান ‘মা ফার্মেসী’র মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছে। তবে সিরাপটির মোড়কে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, রাত ১টায় শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ঔষধের সিরাপটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২