ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ১১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নবীনগর উপজেহলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আউয়াল মিয়া (৫০) ও একই এলাকার মৃত আব্দুল হাকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শাহজালাল আলম জানান, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া উপজেলার তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন।

এ দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২