ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

৬ জন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জোট বাঁধার বিষয়টি যেন এতে পূর্ণমাত্রা পেয়েছে

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪৫৩ বার পড়া হয়েছে

৬ জন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জোট বাঁধার বিষয়টি যেন এতে পূর্ণমাত্রা পেয়েছে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনেও চলছে সারাদেশের মতন ভোটের আমেজ। বিশেষ করে বিএনপি’র একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় ওই আমেজে ভিন্নমাত্রা যোগ করেছে। বিএনপির ৬ জন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জোট বাঁধার বিষয়টি যেন এতে পূর্ণমাত্রা পেয়েছে। এই যখন অবস্থা তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সালাম করার কথা জানালেন, কবির আহমেদ ভূঁইয়া। জেলা বিএনপি’র এ সদস্য ও ব্যবসায়ী কবির আহমেদ স্পষ্ট করে বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের মাঝে কোনো ভেদাভেদ দেখতে চাই না।

মঙ্গলবার ২৮ অক্টোবর আখাউড়া খড়মপুর মাজার শরীফ প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি মুশফিকুর রহমানের স্যারের পায়ে ধরে সালাম করেছি। আমার ইজ্জত বাড়া ছাড়া কমবে না। আমাকে জায়গা দিলে দিবে, না দিলে নাই। তিনি বলেন, আমি চাই আমি সবাইকে নিয়ে কাজ করবো। আমি সবার ঘরে ঘরে যাবো। সবার দরজায় যাবো, কোনো অসুবিধা নাই। আপনারাও কোনো বিষয়ে প্রোপাগান্ডা করবেন না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, কাউকে কোনো উসকানিমূলক কথা বলবেন না। এ আসনে চার লাখ সাড়ে ১৭ হাজার ভোটার আছে। তারা এখানকার নাগরিক। সবাই তো আর বিএনপি করে না। কেউ তো অন্য দলও করে। যে এমপি হবেন সেই হবে সবার এমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬ জন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জোট বাঁধার বিষয়টি যেন এতে পূর্ণমাত্রা পেয়েছে

আপডেট সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫