ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাহিত্য একাডেমির তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে

সাহিত্য একাডেমির তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের মিলনায়তনে ‘সাহিত্য একাডেমি’র আয়োজনে এ কর্মশালা উদ্বোধন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন সাহিত্য একাডেমির সভাপতি ও আবৃত্তি কর্মশালা’র সার্বিক তত্ত্বাবধায়ক কবি জয়দুল হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) আহসান উল্লাহ তমাল। আবৃত্তি কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি চর্চা এখনো সাংগঠনিক গণ্ডিতে সীমাবদ্ধ। এর থেকে বেরিয়ে আসার জন্যে সাংগঠনিক চর্চার পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি চর্চা ছড়িয়ে দিতে হবে।’ কর্মশালা উদ্বোধক কবি জয়দুল হোসেন বলেন, ‘ব্যক্তি ও সামাজিক প্রেক্ষাপটে শুদ্ধ উচ্চারণে কথা বলা পারস্পরিক ভাব বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখে। শুদ্ধ উচ্চারণের চর্চা ছড়িয়ে দিতে আবৃত্তি সংগঠনগুলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার পাশাপাশি এর বাইরেও নানামুখী উদ্যোগ প্রয়োজন।’প্রশিক্ষক ও আবৃত্তিকার আহসান উল্লাহ তমাল বলেন, ‘বর্তমানে আবৃত্তির সঙ্গে অসংখ্য তরুণ সম্পৃক্ত হচ্ছে। এটি আমাদের জন্যে খুব আশার বিষয়। কারণ সাংগঠনিকভাবে সৃজনশীলতার চর্চা মানুষের চিন্তার ক্ষেত্রকে প্রসারিত করে এবং সুন্দর ও সৃজনশীল চিন্তায় সহায়ক হয়।’

এছাড়াও সাহিত্য একাডেমি পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত জাহান বুশরা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক ও কর্মশালার সমন্বয়ক নূরুল আমিন, সাহিত্য একাডেমির পরিচালক ফারুক আহমেদ ভুইয়া, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ, সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য সোহেল আহাদ, খালেদা মুন্নী ও রিপন দেবনাথ, আবৃত্তি শিল্পী শারমিন সুলতানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাহিত্য একাডেমির তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩