ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি

সরাইলে ৫৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৩৮০ বার পড়া হয়েছে

সরাইলে ৫৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানিয়া আক্তার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে । শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়ন নিজসরাইল গ্রামে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত তানিয়া আক্তার সরাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) এবং নিজসরাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, তানিয়া আক্তার গ্রাম পুলিশ হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত এ মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার স্বামী বিল্লাল মিয়া মাদকের গডফাদার হিসেবে এলাকায় চিহ্নিত। তারা স্বামী-স্ত্রীর মাদক ব্যবসার পেছনে রয়েছে স্থানীয় একাধিক প্রভাবশালী কতিপয় ব্যক্তির শেল্টার। গ্রাম পুলিশ তানিয়া আক্তারকে ইতোপূর্বে তার সংশ্লিষ্ট অভিভাবক ও কর্তৃপক্ষের মাধ্যমে মাদক ব্যবসা না করার জন্য বার বার সতর্ক করা হয়েছে। তানিয়া এই ব্যবসা করবে না বলেও প্রতিশ্রুতি দেন। তারপরও মাদক ব্যবসা চালিয়ে যান গ্রাম পুলিশ তানিয়া। শনিবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন।

তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানার এসআই মোঃ জয়নাল আবেদীন-২, এএসআই মোঃ সফিউল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, নারী পুলিশ সদস্য রোখছানা আক্তার ও শিউলি আক্তারসহ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ তানিয়া আক্তারকে গ্রেফতার করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বিল্লাল মিয়া পালিয়ে যান।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত তানিয়া আক্তার ও পলাতক আসামী বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার স্বামী বিল্লাল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় তিনটি এবং জেলার বিজয়নগর থানায় একটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ৫৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক

আপডেট সময় : ০২:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩